Skip to main content

Posts

মৃত্যুই শেষ কথা নয়

  Photo by Robina Weermeijer on Unsplash ‘ মরণোত্তর দেহদান ’ ব্যাপারটি সচেতন মানুষের কাছে এখন পরিচিত হলেও অনেকের কাছে সামগ্রিক ধারণাটি তেমনভাবে স্পষ্ট নয়। মরণোত্তর দেহদান হল মৃত্যুর পর শবদেহ ধর্মীয় প্রথাসিদ্ধ মতে সৎকার না করে চিকিৎসাবিজ্ঞানের স্বার্থে দান করা। কিন্তু এই দান ভারী অদ্ভুত। যাঁর মৃতদেহ তিনি কিন্তু নিজে এই দান করতে পারে না, সেটাই স্বাভাবিক। কারন মৃত্যুর পর তিনি দান করবেন কি করে? কোন ব্যক্তি জীবিতকালে শুধুমাত্র তাঁর এই ইচ্ছার কথা অঙ্গীকার মাধ্যমে জানিয়ে রাখতে পারেন শুধু। তাঁর ইচ্ছাপূরণের দায়টা কিন্তু নিকটজনের। আর এই ইচ্ছাপুরণটা যাতে হয় সেক্ষত্রে অঙ্গীকারকের একটা ভূমিকা আছে। তা হল এই অঙ্গীকারকের বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। যা দিয়ে সে নিকটজনকে মোটিভেটেড করতে পারবে। কিন্তু প্রশ্ন কেন করা হবে এই দান? তাহলে আমাদের জানতে হবে চিকিৎসাবিজ্ঞানে মৃতদেহের প্রয়োজনীয়তা কোথায়?

ঈশ্বরে বিশ্বাস কি অপেক্ষাকৃত বেশি নিরাপদ?

প্যারাডক্সিক্যাল সাজিদ?

  ভূমিকা আজকের প্রবন্ধে আমরা যেই বিষয়গুলোর দিকে আলোকপাত করবো, তা হচ্ছে, প্যারাডক্সিক্যাল সাজিদ ২ নামক ইসলামী কেতাব লেখক এবং ইসলাম সম্পর্কে কেতাবটির লেখক যেসকল মিথ্যাচার করেছেন, সে সম্পর্কে। প্রকাশিত ঐ বইটির পাতায় পাতায় যেই বিপুল পরিমাণ মিথ্যাচার এবং হাস্যকর  সব কুযুক্তি  দেয়া হয়েছে, আমি শুধুমাত্র তার অল্পকিছু উদাহরণ তুলে ধরবো। উল্লেখ্য, আরিফ আজাদের কেতাবে খোদ ইসলাম ধর্মকেই আরিফ আজাদ এমনভাবে ধর্ষন করেছেন, যা পড়ে বোঝা মুশকিল যে, এটি কোন ছদ্মবেশি নাস্তিকের ইসলামকে অপদস্থ করার জন্য লেখা নাকি ইসলামপন্থী কারোর। কারণ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিধান এই কেতাবে সরাসরি অস্বীকার করা হয়েছে। ইসলামী শরীয়ত অনুসারে এই কাজ সরাসরি কুফরি এবং এই কুফরি শাস্তিযোগ্য অপরাধ।

প্যারাডক্সিকাল সাজিদ ২: গল্পে জল্পে আরিফ আজাদের মূর্খতা

  ভূমিকা সস্তা ও জনপ্রিয় ধারার অপবৈজ্ঞানিক ইসলামী কেতাব লেখক জনাব আরিফ আজাদ তার সদ্য প্রকাশিত বই “প্যারাডক্সিক্যাল সাজিদ ২” নামক কেতাবে আস্তিকতাকে যুক্তি ও বিজ্ঞানের আলোকে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে গল্পে জল্পে ডারউইনিজম নামে একটা অধ্যায় লিখেছেন। এই অধ্যায়টিতে উনি খুবই হাস্যকর এবং চমকপ্রদ কিছু দাবিদাওয়া উত্থাপন করেছেন, যা নিতান্তই কুযুক্তি ও মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করে ফেলেছে। সেইসব কুযুক্তি এবং মিথ্যাচার নিয়ে আলোচনা করাই এই লেখাটির উদ্দেশ্য। যদিও আমি ভালভাবেই জানি, যেই পাঠক-শ্রেণী এবং ভক্ত অনুসারী উনি গড়ে তুলেছেন, উনারা যুক্তি প্রমাণের চাইতে বিশ্বাসের ওপরেই আস্থাশীল। তাই যুক্তিপ্রমাণ উনাদের কাছে খুব বেশি বিবেচ্য হয়ে উঠবে না। বরঞ্চ মুক্তমনাদের যুক্তি প্রমাণের তোপের মুখে আরিফ আজাদই হয়ে উঠবেন উনাদের জন্য বিশ্বাসের ত্রাণকর্তা। আরিফ আজাদ যত অযৌক্তিক কথাই বলুক না কেন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর

সংশয়বাদ কাকে বলে? -  কোন দাবী কিংবা ঘটনাকে বিনা প্রশ্নে মেনে না নিয়ে বা অন্ধভাবে বিশ্বাস না করে তা সম্পর্কে সন্দেহ পোষণ এবং প্রশ্নবিদ্ধ করে বিষয়টির সত্যতা যাচাই করার পদ্ধতি হচ্ছে সংশয়বাদ।  সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটি পদ্ধতি, যা অন্ধভাবে বিশ্বাস না করে সংশয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণ যাচাই বাছাই করে দেখার ওপর নির্ভরশীল। সংশয়বাদ শব্দটি অনেক বৃহৎ পরিসরে ব্যবহৃত হয়। যেকোন কিছুকে সন্দেহ, সংশয় পোষণ এবং প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা যেতে পারে। সাধারণ্যে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যারা সংশয়বাদের প্রতি আস্থা রাখেন বা সংশয়বাদ চর্চা করেন তাদেরকে সংশয়বাদী বলা হয়। সংশয়বাদীগণ মনে করেন, বিনা প্রশ্নে বিনা সন্দেহে কোন দাবীকে মেনে নেয়া সত্য জানার ক্ষেত্রে অন্তরায়। তাই সত্য জানার জন্য সর্বত্তম উপায় হচ্ছে সংশয় পোষণ করে যাচাই করে দেখা। সংশয়ী দৃষ্টিভঙ্গিই যাচাই করার ক্ষেত্র প্রস্তুত করে। চিরায়ত দর্শন থেকেই সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ, স্কেপ্টিসিজম শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসে কিছু দার্শনিক ছিলেন যারা “কোনো কিছু...

কোরআনের বৈজ্ঞানিক ভুল (সম্পূর্ন)

আজ আমরা কুরআনের সমস্ত বৈজ্ঞানিক ভুলের মধ্য দিয়ে যাচ্ছি।  কুরআনকে মানুষের হস্তক্ষেপ ছাড়াই পরম অপরিবর্তিত, সরাসরি, নিখুঁত, আল্লাহর বাণী হিসাবে বিবেচনা করা হয়।  কোরান যখন বলে, উদাহরণস্বরূপ, "তিনিই পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তাতে পর্বত স্থাপন করেছেন", তখন আল্লাহই এই কথা বলছেন এবং আল্লাহ তৃতীয় ব্যক্তির মধ্যে নিজের কথা বলছেন।  খুব বিরল ক্ষেত্রে, কুরআন মানুষকে উদ্ধৃত করে বা মানুষকে কীভাবে প্রার্থনা করতে হয় তার একটি উদাহরণ দেয়। যাই হোক না কেন এটা আল্লাহর বাণী, তাই মুসলমানরা যখন কুরআন উদ্ধৃত করে তখন তারা বলে “আল্লাহ বলেন”।  অতএব, কুরআনের কোন ভুল, কোন মিথ্যা বক্তব্য, আল্লাহর ভুল।  যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ ঈশ্বর, যদি কোন ত্রুটি থাকে, তাহলে এর অর্থ হল বইটি ঐশ্বরিক উৎসের নয় এবং মিথ্যা।  বস্তুত কুরআন নিজেই তা স্বীকার করে।  এটি বৈজ্ঞানিক ভুলের একটি তালিকা।  এই সব দৃষ্টিকোণ সব ভুল নাও হতে পারে.  কিছু লোক এই ভুলগুলির একটি বা দুটির সাথে একমত নাও হতে পারে, অন্যরা ভাববে কেন অন্য ভুলগুলি বাদ দেওয়া হয়।  আমি শুধুমাত্র তাদের উপর ফোকাস করার ...

যেভাবে জীবনের শুরু: সব পথ এসে মিলে গেল শেষে (শেষ পর্ব)

  বিংশ শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে প্রাণের উৎস সন্ধানী বিজ্ঞানীগণ বিভিন্ন তত্ত্বে ভাগ হয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। প্রতিটি বিজ্ঞানীদল তাদের নিজস্ব চিন্তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করছিলেন কিন্তু বেশিরভাগ যুক্তিই ছিল আকাশকুসুম অনুমানের অসুস্থ প্রতিযোগিতা। যদিও এই প্রক্রিয়া বেশ কাজে দিয়েছিল এবং আগের অধ্যায়গুলোর পাঠ প্রমাণ করে সফলতাও এসেছিল কিছু কিন্তু প্রাণ বিকাশের প্রতিটি সম্ভাবনাময় ধারণা বা অনুমান শেষ পর্যন্ত আর একটি বড় প্রশ্ন এবং সীমাবদ্ধতার জন্ম দেয়। একারণেই এবার কিছু গবেষক একত্র হয়ে যৌথভাবে প্রাণ বিকাশের এতদিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করলেন।